1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম বিভাগের ১২ উপজেলায় নবনির্বাচিতদের শপথ গ্রহণ

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

অরুণ নাথ পটিয়া প্রতিনিধি/

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চট্টগ্রাম বিভাগের ১২ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

৩ জুলাই বুধবার নগরীর সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ১২ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

উপজেলাগুলো হল চট্টগ্রামের বাঁশখালী,লোহাগাড়া, পটিয়া, চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, ব্রাহ্মণবাড়িয়া সদর,বিজয় নগর, নবীনগর।

শপথ পাঠ অনুষ্ঠানে অতিথিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা,চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা, স্থানীয় বিভাগীয় কমিশনার উপ পরিচালক শাহিনা আক্তারসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কচুয়া উপজেলা নবনির্বাচিত ১২ উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগনসহ তাঁদের কর্মী এবং সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ শেষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের কর্মী ও সমর্থক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট