1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া জন্মসনদ নিয়ে কাউন্সিলর কার্যালয়ে, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

পলাশ সেন। চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ দিয়ে জাতীয়তা সনদ আনতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে, যিনি জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেন।
নগরীর হালিশহর ও আগ্রাবাদ এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তারের কথা বলেছেন হালিশহর থানার ওসি কায়সার হামিদ।
গ্রেফতারকৃত দুজন হলেন- মো. সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)। পুলিশ বলছে, তারা কখনও কাউন্সিলর কার্যালয়ের কর্মচারী, আবার কখনও পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয় দিতেন। সহজে জন্ম নিবন্ধন করে দেওয়ার কথা বলে মানুষের কাছে থেকে টাকা নিতেন। এই বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ দৈনিক দেশবার্তা কে বলেন, হালিশহর ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড কার্যালয়ে গিয়ে মঙ্গলবার জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে জাতীয়তা সনদ নিতে যান সাগর। সেসময় দায়িত্বরতদের সন্দেহ হওয়ায় জন্ম সনদ যাচাই করলে তারা সেটি ভুয়া দেখতে পান।জন্ম সনদটিতে কাউন্সিলরের স্বাক্ষর ছিল স্ক্যান করা, পাশাপাশি যে নম্বরটি ছিল তাদের বালাম বইয়েও নেই। পরে পুলিশকে জানানো হলে সাগরকে আটক করে থানায় নেওয়া হয়। এরপর সাগরের দেওয়া তথ্যে আগ্রাবাদ এলাকা থেকে জাল সনদের ‘কারিগর’ রেজাউলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, রেজাউল আগ্রাবাদ এলাকায় একটি ফটোকপির দোকানে কাজ করেন। মানুষ অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করতে আসলে তাদের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীর সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া জন্ম সনদ তৈরি করে দিতেন। রেজাউলের কাছ থেকে ওয়ার্ড কাউন্সিলর, জন্ম নিবন্ধন সহকারীর সিল, সনদ ও আবেদন ফরম জব্দ করা হয়েছে বলে জানান তিনি। পরে এ ঘটনায় ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড সচিব বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট