1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২২ কোটি ১৭ লক্ষ টাকা বাজেট ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৭১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন।
আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে পৌর প্রশাসক পৌর কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনাকালে রাজস্ব খাতে ৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার, উন্নয়ন খাতে ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার ৮’শ টাকাসহ ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮’শ টাকা বাজেট ঘোষনা করেন। চলতি অর্থ বছরে পৌরসভার বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ৬০ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। উন্নয়ন ব্যয় ১৭ কোটি ৪৮ লক্ষ টাকা। সরকারি অনুদান ১ কোটি ২০ লক্ষ টাকা। বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট