1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চকরিয়ায় হারবাং নাথ পাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে সিএনজিসহ মুদির দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৫৫৫ বার পড়া হয়েছে

জেপু.দত্ত,চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের নাথ পাড়ায় দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি সিএনজিচালিত অটোরিক্সা ও মুদির দোকান পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ নভেম্বর) ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
হারবাং নাথ পাড়া নিবাসী পল্লী চিকিৎসক নিরুদ কান্তি নাথের সাথে কথা বলে জানা যায়, ভোর ৪টার দিকে হারবাং ইউনিয়নের নাথপাড়ার পরিতোষ নাথের বাড়ির উঠানে রাখা একটি সিএনজিচালিত অটোরিক্সায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাড়ির লোকজন প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বের হলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায়। পরে তাদের চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে তার ৪ লাখ টাকা দামের গাড়িটি পুড়ে ক্ষতি হয়েছে।

অপরদিকে, সকাল ৬টার দিকে কাজল নাথ নামে আরেক ব্যক্তির মালিকানাধীন মুদির দোকানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট