1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

চকরিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে সাবেক চেয়ারম্যানের ভাইকে হত্যার চেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় রাতে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে শাহারবিল ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানের ভাই আবুল কালাম (৫০) নামে একজনকে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু নিশ্চিত ভেবে রাস্তার পাশে মৎস্য খামারের পরিত্যক্ত একটি বাড়িতে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত আবুল কালাম সাহারবিল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নয়াপাড়ার আবুল কালামের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের ছোট ভাই।

স্থানীয় লোকজন জানায়, সকাল ৭টার দিকে সাহারবিল ইউনিয়নের আটারকুম এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত একটি ঘরে আহতাবস্থায় আবুল কালামকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ছোট ভাই বুলবুল জানান, রাতে ফোন করে আমার ভাইকে মোবাইলে ডেকে নিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে রাতভর আটকে স্কচটেপ দিয়ে চোখমুখ বন্ধ রেখে ছুরিকাঘাতও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে যায়।

স্থানীয় ২নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, গত ২০-২৫দিন আগে স্থানীয় চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী এলাকায় এসে হুমকি দিয়ে যায়। তার বাহিনী দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় লিখিত এজাহার দিলে মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট