1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

চকরিয়াপ্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার সময় মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে ইনজামামউল আলম রাফি (২০) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২০)। দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন।
এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মেহেরাব মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদুল উল্লাহ।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট