1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

চকরিয়ায় শীতার্তদের মাঝে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর শীতবস্ত্র (কম্বল) বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

জেপু.দত্ত চকরিয়া প্রতিনিধিঃ

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া শাখার ব্যবস্থাপনায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় ভাঙ্গারমুখ নূরানী কাফেলার প্রধান কার্যালয় মিলনায়তনে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের হতদরিদ্র শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেয়া হয়। কাফেলার সভাপতি সৈয়দ মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি চকরিয়া শাখার ম্যানেজার শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূরানী কাফেলার সহ- সভাপতি আবু তাহের, কাফেলার সহ- সভাপতি ও গণমাধ্যম কর্মী আব্দুল হামিদ, কর্ম পরিষদের সদস্য আলী আকবর, মিজান, মুজাম্মেলসহ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট