1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৬ যাত্রী আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৬ যাত্রী আহত হয়েছে। আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়ারছড়া ভিলেজারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিলেট এর কানাইঘাট এলাকার মো. জুবায়ের (৩৬), কুমিল্লা দেবিদ্বার এলাকার তারেক রহমান (২৬) ও নাদিয়া আহমেদ (২০), নরসিংদি শিবপুরের জেসমিন আক্তার (২৬), ঢাকার ডেমরা এলাকার মো. হানিফ (৪১) ও সুত্রাপুরের মো. সামির (৩৯)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ এর (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইমপেরিয়াল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ভোরে মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এসময় বাসের ৬ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের মধ্যে মো, জুবায়ের নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস জব্দ করা হয়েছে। চালক হেলপার পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট