1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চকরিয়ায় মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে এক চিকিৎসক নিহত ও আহত ৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৫৭০ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও নয়জন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম- ছৈয়দুল ওমাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার বাসিন্দা। লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে চিকিৎসক ছিলেন তিনি।তিনি চট্রগ্রাম পার্কভিও হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাসটি ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলে মারা যান ডা. ছৈয়দুল ওমাম।

আহত হয় মাইক্রোবাসের আরও নয়জন যাত্রী। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পিকআপভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট