1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

চকরিয়ায় মহেশখালী চ্যানেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৩ বার পড়া হয়েছে

জেপু.দত্ত,চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ২৪ ঘন্টা পর মহেশখালী চ্যানেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর দলিল আহমদ (৬৫) প্রকাশ বাঁশি নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার বদর খালীস্থ মহেশখালী সমুদ্র চ্যানেলে বাঁশির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন। দলিল আহমদ প্রকাশ বাঁশি বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড টুটিয়াখালী পাড়ার বাসিন্দা।

বদরখালী এলাকার বাসিন্দা জসিমউদদীন টিটু জানান, সোমবার দুপুরে মাছ ধরতে যায় দলিল আহমদ। সন্ধ্যায় ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে থাকে। পরে মঙ্গলবার একই সময়ে বদরখালী-মহেশখালী ব্রীজের নিচ থেকে দলিল আহমদের লাশ উদ্ধার হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট