1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল চট্টগ্রাম-১৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. সোলাইমান ফারুকী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাত বার্ষিকী পালিত বিগত ১৭ বছর আওয়ামী লীগের নিরীহ ভাইয়েরা ভোট দিতে পারেননি-এরশাদ উল্লাহ সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন,

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিন তলার বিল্ডিংয়ের ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনে বিদু্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি (১৬) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

৮ ডিসেম্বর (শুক্রবার) বেলা ১টার দিকে চকরিয়া পৌরসভার আর্মিক্যাম্প সড়কের সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আশরাফুল জন্নাত এ্যানি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মুসার বাসার গৃহপরিচারিকা ছিলেন।

এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মো. শামীম এর মেয়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা ১টার দিকে মোবাইলে কথা বলতে ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে যায় এ্যানি। এসময় অসাবধানতাবশত তারের সাথে লেগে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গত কয়েক বছর আগেও এই বিল্ডিংয়ের ছাদের উপর খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে বিল্ডিংয়ের উপর দিয়ে হাই ভোল্টেজের লাইন থাকলেও কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট