1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

ঘাতকচক্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে- এমপি নজরুল

  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৫৮৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশের ঐতিহ্যবাহী খানদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,১৫ই আগস্ট ও ২১শে আগস্ট এর পরাজিত ঘাতকরা এখনোও ক্ষান্ত হয়নি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এই ঘাতকচক্রকে প্রতিহত করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
তিনি ঐতিহ্যবাহী খানদিঘী হাইস্কুলের সুদক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন এই বিদ্যালয় অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী।
আমাদের প্রয়াত নেতা আবদুল ওয়াহেদ মাস্টার এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন তাই এই স্কুলের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। এ সময় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী স্কুলের সীমানা প্রাচীর ও সুদৃশ্য ফটক নির্মাণের জন্য ২০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী’র সভাপতিত্বে শোক দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আলোচক ছিলেন যথাক্রমে,জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক,চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা মাস্টার হুমায়ুন কবির,বেলাল হোসেন মিঠু।
বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন,স্হানীয় আ’লীগ নেতা এইচ এম আকতার উদ্দিন,শাহ আলম সওদাগর,জালাল উদ্দিন,জাবেদ হোসেন। যুবলীগ নেতা ফোরক আহমদ,সোহেল হোসেন মন্টু,বেলাল হোসাইন মিন্টু,সরোয়ার হোসেন,নাসির চৌধুরী,সাইফুল ইসলাম শাকিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান,ছাত্রলীগ নেতা আবু ফয়সাল সিরাজুল ইসলাম কাফি,নাজমুল ইসলাম রুমি, ইলিয়াস চৌধুরী বাবর, আবিদুল ইসলাম চৌধুরী,আবু সাদাত মোহাম্মদ সায়েম,তওসীফ আবিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট