1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

গোপালগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ক্রিকেটার তামজিদ আহমেদ এ-র।

  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৬২৬ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে তামজিদ আহমেদ (২৬) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে ধানমন্ডি ক্লাব ও আবহনী ক্রিকেট একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইল জেলার ইমান আলীর ছেলে ও ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম ও সদর থানা পুলিশের ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আবাহনী ক্রিকেট একাডেমির খেলোয়াড় প্রান্ত শিকদার বলেন, দুই দিন আগে স্বাগতিক আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে ঢাকা জেলার ধানমন্ডি ক্লাব চারটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গোপালগঞ্জে আসে। গতকাল মঙ্গলবার প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ দ্বিতীয় প্রীতি ম্যাচ চলছিল। ধানমন্ডি ক্লাব ফিল্ডিং করার সময় দুপুর ১টার একটু আগে হঠাৎ বিদ্যুৎ চমকায়। এ সময় আমরা সকল খেলোয়াড় কানে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ি। তামজিদও আমাদের সঙ্গে মাটিতে শুয়ে পড়েছিল। পরে সবাই উঠলেও তামজিদ না উঠায় তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম। এ সময় তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ডিসি স্যারও উপস্থিত ছিলেন। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট