1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

[গুরু ] কবিতা টি লিখেছেন ==মাহফুজ রকি

  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪২ বার পড়া হয়েছে

বিশ্বের মধ্যে যত পেশা আছে বিদ্যমান,
সব পেশার সেরা পেশা, শিক্ষকতার স্থান।
শিক্ষক পেশায় আছি আমরা,এটাই বড় ধন্য,
এই মহান পেশার গুরুত্ব, বুঝে ক’জনি বা মর্ম।

শিক্ষক আমরা গড়ি জাতি, থাকি অনেক ব্যস্ত,
ভালবেসে সম্মান জানাই-
এ পেশায় আছেন যত ন্যাস্ত।

শিক্ষা দিয়ে গড়ছি মোরা,
যত প্রশাসনিক কর্মরত-
ডাক্তার,ইঞ্জিনিয়ার,সেনাবাহিনী আর ব্যাংকার,
আজকেই তারা দেশের রত্ন,দেশের সম্পদ,
এতেই মোদের অহংকার।

কিন্তু!!
দুঃখ লাগে তখন, সংবাদপত্র পড়ি যখন,
শিক্ষকরা যখন হয় লাঞ্চিত,
অনেক ক্ষেত্রে তারাই আজ প্রাপ্য অধিকার হতে বঞ্চিত।

ইন্দোনেশিয়া,দক্ষিণ কোরিয়া-
নিউজিল্যান্ড,তাইওয়ান আর রাশিয়া,
তুরস্ক,ভারত,সিঙ্গাপুর,চীন আর মালশিয়া।
এমন শীর্ষ দশটি দেশে শিক্ষকদের বেশি সমাদর।
আশায় আশায় স্বপ্ন বুনি,
মোদের কখন হবে সেই কদর?

আবার!!
আমি গুরু,আমি গুরু, বললে আনন মানাই না,
আদর্শ গুরু কি করে হওয়া যায়,সেটাই উচিত জানা।

শিক্ষক পেশা এই এক মহান পেশা-
সবারই নিকট জানাই,
শিক্ষাগুরুর মর্যাদা কবিতায়, তাইতো শিক্ষা পাই।
গুরু ভূষণ গরুর ন্যায় কর্মকান্ড সাধিলে,
এমন মহান পেশার খাতির, সব যাবে ধুলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট