1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

গুড নেইভারস বাংলাদেশ এর বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৭৪৫ বার পড়া হয়েছে

সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৭ এপ্রিল, ২০২৩) গুড নেইবারস্ বাংলাদেশ, মিরপুর ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রজেক্ট (মিরপুর এফডিপি এর উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল ১১ টায় মিরপুর এফডিপি প্রাঙ্গনে আলোচনা ও স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন মিরপুর এফডিপি এর ভারপ্রাপ্ত ম্যানেজার মোছাম্মাৎ সাহেরা ইসলাম। এ সময় গুড নেইবারস্ বাংলাদেশ এর ইস্টার্ন এরিয়া হেড মি. রিমো রনি হালদার, তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং ডিজিল্যাব মেডিকেল সার্ভিসেস লি: এর ডিজিএম মোঃ শহিদুল ইসলাম, গুড নেইবারস্ বাংলাদেশ এর হেলথ অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সাউথ কোরিয়ার ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার মি: তাহো কিম, গুড নেইবারস্ মিরপুর স্কুল এর প্রধান শিক্ষিকা সাথী ফারজানা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে হেলথ এন্ড হাইজিন ক্লাবের সদস্যদের অংশগ্রহণে জাতীয় স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মেডেল ও অন্যান্য পুরুস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট