1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

গাইবান্ধায় নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে মিছিল- সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন,বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন।

এসময় বক্তব্য রাখেন,বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ,বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী,সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সাধরণ সম্পাদক রেবুতি বর্মন,সদস্য আব্দুল্যাহ সরকার, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, তপন কুমার বর্মন,বাসদের জেলা কমিটির সদস্য সচিব সুকুমার মোদক,বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তারা একতরফা নির্বাচন বর্জন,আওয়ামী সরকারের পদত্যাগ,নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল, পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী,নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো,সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবি জানান।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট