1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী

গাইবান্ধায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে উদ্যোক্তাদের মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ই মার্চ বুধবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার উদ্যোক্তাবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মো. আমজাদ হোসেন,নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা,পরিচালক তাসলিমা আজম,হামিমা তন্নী,রনী চাকি,
নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক বিপ্লব,নারী ফুটবলার মেহেজাবিন,আলেফা,উদ্যোক্তা
সংগঠক মনিরা পারভীন,গিনি, নুর-ই-শাহরী,শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী,স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ মানববন্ধন চলাকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান বলেন,ধর্ষণের মতো জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনতে হবে।

এ সময় উক্ত মানববন্ধনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন,ধর্ষকের মৃত্যুদণ্ডসহ ১২ দফা দাবি জানান।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট