1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

গাইবান্ধায় আন্তঃজেলা গরু চোর দলের ৪ সদস্য আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

বাংলাদেশের বিভিন্ন জেলায় গরু চোর দলের সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।

গাইবান্ধার আইন শৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জন জীবন অস্থির করে তুলেছে ৷

বুধবার ৫ এপ্রিল সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান পরিচালনা করেন। এতে ৪টি বিভিন্ন সাইজের গরু সহ ৪ জন গরু চোর দলের সদস্য গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলার মো. সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু (১৯), রেজাউল শেখ (৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ (২৭)।

গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন,সংঘবদ্ধ এই চক্র গরু গুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরুগুলো পাচার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট