1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

গরু চুরি প্রতিরোধে বোয়ালখালীতে রাতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে খামার ও গৃহস্থের গরু চুরি প্রতিরোধ বিষয়ে খামারিদের সাথে এক মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত খামারিরা গরু চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানোসহ সড়ক-মহাসড়কের প্রবেশপথ গুলোতে নজরদারি বাড়ানোর অনুরোধ করেন।

ওসি গোলাম সরোয়ার বলেন, অপরাধী শনাক্তে সিসিটিভি ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খামারে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া সন্দেহজনক কোনো পরিস্থিতির উদ্ভব হলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে পুলিশ মাঠে থাকবে।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমাণ্ডার মেজর রাসেল, লেফটেন্যান্ট আবরার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও উপজেলার গরু খামারিরা। সভায় গরু চুরি রোধে খামারিদের সিসি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট