1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

খালের পানিতে ডুবে  এক বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম বোয়ালখালীতে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধ মনসুর আলম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ি মৃত লেদু মিয়ার ছেলে।

সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় স্থানীয়রা মনসুর আলমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক মৃত ঘোষণা করেন।

ডা.পূজা ভৌমিক জানান, বিকেল ৪টার দিকে বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মনসুর আলম খালে ধর্ম জাল দিয়ে মাছ ধরতেন। তিনি খাল থেকে ধর্ম জাল টেনে তোলার সময় পানিতে পড়ে যান। তার ৩ ছেলে ও তার স্ত্রী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট