1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

খালিয়াজুরীর পি আই সি’র কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

  • প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার পি আই’সি গঠনে অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে বিচারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ নেত্রকোনা নামে একটি সংগঠন

১০ই মে ২০২৩ বুধবার দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ নেত্রকোণা এর আহ্বায়ক ও নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওন, হাওর রক্ষা উন্নয়ন পরিষদে সদস্য লিংকন তালুকদার, সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার। ও নেত্রকোণা জেলা সম্মানিত ব্যক্তিগন।

এ সময় হাওর রক্ষা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা হাওরে বেরীবাঁধ ও ফসল রক্ষা বাঁধ নিম্মানে পি আই’সি গঠনে অনিয়মের সাথে জড়িতদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে জেলাপ্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে স্মারকলিপি তুলে দেন হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও নেত্রকোণা জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি রবিউল আলম শাওন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

হাওর এলাকার জনগণ বলেন, আমরা ফুসলি জমির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করি, প্রায় সময়ই আমাদের হাওরের ফসল রক্ষা বেরী বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে, নিমিষেই তল হয়ে যায় সারা বছরের স্বপ্ন। আমরা হাওর এলাকার মানুষ সহজসরল, কিভাবে পি আই সি’র কমিটি গঠন হয় তা আমাদের জানা নেই। এবছর পি আই সি’র অনিয়ম দুর্নীতি হয়েছে অভিযোগের মাধ্যমে শুনতে পেলাম। আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত দ্রুত এদেরকে আইনের আওতায় আনার জন্য।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট