1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দল এর আয়োজনে ২০ শে আগষ্ট রোজ মঙ্গলবার দুপুরে এক বিশাল র‍্যালী খালিয়াজুরী উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয় ৷

ফাহিম হোসেন সুমন আহবায়ক খালিয়াজুরী উপজেলা সভাপতিত্বে এবং রাইকুল হাসান পাাঠান আবিরের অসুস্থ থাকায় সঞ্চালনা করেন জনাব সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল খালিয়াজুরী উপজেলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতা মাহবুবুর রহমান কেষ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা এম এ মান্নান চৌধুরী, বিএনপির নেতা, আলী হাসান পিন্টু, বিএনপির নেতা, কায়সার রহমান সেকুল, নাজমুল হাসান, এরশাদ মিয়া। জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মাজারুল হক পলিন। সুহেল মিয়াসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দু।

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে অনুষ্ঠান শুরু করেন, বক্তারা তাদের বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দীর্ঘায়ূ ও সু-স্বাস্থ্য কামনা করেছেন৷ এবং বাংলাদেশ জাতিয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করার পাশা-পাশি  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ূ ও মদন মোহনগঞ্জ খালিয়াজুরী গরীব দুঃখী অসহায় মানুষের বিপদের বন্ধু সাবেন মন্ত্রী জনাব বাবরের মুক্তিদাবীসহ সহ জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ূ কামনা করেছেন৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট