1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫৫৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের আটক করাসহ চোরাচালান নিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার অভিন্ন মানদন্ডের আলোকে
পার্বত্য খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।

সোমবার (৫ জুন) সকালের দিকে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় খাগড়াছড়ির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

এ অর্জনকে মাটিরাঙ্গার জনগণের জন্য উৎসর্গ করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, এমন অর্জন আমার একার পক্ষে সম্ভব নয় মাটিরাঙ্গার জনগণের সহযোগিতা ও খাগড়াছড়ি জেলার মান্যবর পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম মহোদয়ের আন্তরিকতা ছিল বলেই আমি এই সম্মাননা পেয়েছি। মাটিরাঙ্গা উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একইসাথে মাটিরাঙ্গা থানা এলাকার জনসাধারণের জন্য কাঙ্খিত পুলিশি সেবা প্রদান করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ সা‌র্কেল অ‌ফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) আবু জাফর মোহাম্মদ ছা‌লেহ, খাগড়াছ‌ড়ি থানার পু‌লিশ প‌রিদর্শক উৎপল বিশ্বাস, এস আই মিনহাজুল আ‌বে‌দিন, এ এসআই হিসেবে মা‌টিরাঙ্গা থানার কামরুল আ‌রে‌ফিন চৌধুরী পুরস্কৃত হ‌য়ে‌ছেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট