1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

খাগড়াছড়িতে লাঙ্গল নিয়ে লড়বেন সোলায়মান আলম শেঠ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডডিয়াম সদস্য মো. সোলায়মান আলম শেঠ।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলের দিকে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুু।

দশম ও একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনেও খাগড়াছড়ি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন মো. সোলায়মান আলম শেঠ।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ি আসনে ৩ লাখ ৫৭ হাজার ১৫৪ কাস্টিং ভোটের বিপরীতে মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৩৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ৩৬ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর আগেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতা করে প্রায় ৬ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট