1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ; আটক-২

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

অব্যাহত অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২৯০ কাটুন ভারতীয় সিগারেটসহ অরুন জ্যোতি চাকমা (২৫) ও ধনগোলা চাকমা (৩৪) নামে দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এসময় সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত দুটি টমটম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গভীর রাতে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এজিআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটসহ তাদের আটক করা হয়।

আটককৃত অরুন জ্যোতি চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া (হেডম্যানপাড়া) এলাকার কালকামনি চাকমার ছেলে এবং ধনগোলা চাকমা দিঘীনালা উপজেলার হেডম্যানপাড়া এলাকার শশাংক চাকমার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় দুটি টমটমে করে ভারতীয় সিগারেট পাচারের প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদীন এর নেতৃত্বে পুলিশের একটি টীম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুটি টমটমে প্লাস্টিকের বস্তায় ১৭২ কার্টুন মন্ড স্ট্রভেরী ও ১১৭ কার্টুন মন্ড গ্রীন আপেল সিগারেট উদ্ধার করা হয়। এসময় ভারতীয় সিগারেট পরিবহনের কাজে ব্যবহৃত দুটি টমটম জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর হাসান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে অঅরো পাঁচ জনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। আটককৃতরা হলো, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়ার প্রকল্প গ্রাম এলাকার রামতুলা চাকমার ছেলে হৃদয় চাকমা ওরফে প্রভাব চাকমা (২০), খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়ার বাসিন্দা মো: খলিলুর রহমানের ছেলে মো: সুজন (২৬), টিন্ডটি গেইট এলাকার বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন, কুমিল্লা টিলা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আকবর আলী সিকদার এর ছেলে মোহাম্মদ হোসেন সিকদার ওরফে মো: ছোটন ও দক্ষিন গঞ্জপাড়ার বাসিন্দা মো: লোকমান হাকীম এর ছেলে মো: কামরুল ইসলাম (৪১)।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যাবসায়ী, মাদক ও চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সব ধরনের অপরাধীদের অপতৎপরাতা রোধে খাগাড়ছড়ি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে এসব অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট