1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিএনপির দুই নেতার পদ স্থগিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

চলমান আন্দোলন সংগ্রামে অনুপস্থিত এবং অসহযোগিতার অভিযোগে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও সাধারণ সম্পাদক মো. নবী হোসেন এর পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা বিএনপি।

শনিবার (১৮ নভেম্বর) রাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

একই সঙ্গে পরবর্তী হরতাল, অবরোধ কর্মসুচীতে উপস্থিতি ও সহযোগিতা পর্যবেক্ষনে কার্যক্রম গ্রহণযোগ্য ও সন্তোষজনক হলে স্বপদে পুনরায় বহাল করা হবে। এবং পর্যবেক্ষনে সন্তোষজনক না হলে পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে বলে উল্লেখ করা হয়।

একই পত্রে পদের ক্রমানুসারে সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক দলের সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, বার বার তাগিদ দেয়া সত্ত্বেও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত এবং অসযোগিতা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এদিকে দলের প্রতি নিজের আনুগত্যের কথা উল্লেখ করে পদ স্থগিত হওয়া গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট