1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী নিয়ে বোয়ালখালীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকাশ টিউটোরিয়াল হোম স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে প্রত্যাশী পরিচালিত আকাশ টিউটোরিয়াল স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ১০ টি প্রকল্প নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, প্রত্যাশীর পরিচালক মিসেস মনোয়ারা বেগম।
তিনি বলেন, প্রত্যেকে যদি নিজের সন্তানের প্রতি যত্নবান হয়, তাহলে এ সন্তানরাই হবে আগামীর ভবিষ্যত। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী সহ তৈরি হবে দেশের সম্পদ।

সহকারী শিক্ষক চৈতী বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যাশীর উন্নয়ন উপদেষ্টা রাশেদা খানম ও প্রধান শিক্ষক লুৎফুন্নাহার।

পরে মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট