1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

কেরামতি চাই না, ভোটের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন করার দাবি- সামাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ভোটের ফলাফল স্থগিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচনে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী স.উ.ম আবদুস সামাদ।

বৃহস্পতিবার(২৭ এপ্রিল) বিকেল ৩টার সময় বোয়ালখালী উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, সকাল থেকে ভোটাররা কেন্দ্রে গেলেও বুথে অবাঞ্ছিত লোকের উপস্থিতির কারণে ভোট দিতে পারেননি। বোয়ালখালীর আমুচিয়া, পোপাদিয়া, পূর্ব খিতাপচরে বিভিন্ন কেন্দ্র থেকে মোমবাতি প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া সারোয়াতলীতে তাজুল নামের এক ব্যক্তি মোমবাতিতে ভোট দেওয়ায় তাকে মারধরের চেষ্টা চালানো হয়েছে।

সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সংসদীয় এলাকার ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে ৬ দফায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তা রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেন। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি।

রিটার্নিং কর্মকর্তা এর মাধ্যমে নির্বাচন কার্যক্রমকে কুলষিত করেছেন। সরকারকে বিতর্কিত করেছেন।

আবদুস সামাদ অভিযোগ করে বলেন, ভোটের আগেরদিন রাতে এক প্রার্থীর নির্বাচনী কাজে জড়িত পাতি নেতাদের ভোজন বিলাসে মেতেছিলেন প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসাররা। যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা আইনের পরিপন্থী। শুধুমাত্র ৫-১০ শতাংশ প্রিজাইডিং অফিসার এতে যোগ দেননি।

তিনি বলেন, নগরীতে ২ থেকে ৩ শতাংশ ভোট পড়েছে এবং বোয়ালখালীতে ৫ থেকে ৭ শতাংশ ভোট পড়েছে। এর বেশি দেখানো মানে কেরামতি হয়েছে। আমরা কেরামতি চাই না। ভোটের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন করার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট