1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

জাহিদ খান,জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক চাপায় জাহানারা বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত জাহানারা বেওয়া ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মণ্ডলের স্ত্রী।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জাহানারা বেওয়া ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ভুরুঙ্গামারী থেকে সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ট্রাকটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট