1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

কিশোর শহিদ এখলাছুর রহমানের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৩০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে কিশোর শহিদ এখলাছুর রহমানের ৫২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০৪আগষ্ট)  বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
বিকাল ৩টায় খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুল এর সভাপতিত্বে ও নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক কাজল নন্দী, শহিদ এখলাছুর রহমানের ভাগিনা মোজাম্মেল হক এরশাদ, দিশারী খেলাঘরের সাধারণ সম্পাদক প্রবীর শীল,সমাজ কল্যাণ সম্পাদক সানজিদা আকতার লিজা, প্রিয়া নাথ,দ্বীপ পাল, কাইফা আকতার, হাসনাত মহিম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, বীর কিশোর শহিদ এখলাছুর রহমান একটি অসাম্প্রদায়িক, মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাই তিনি জীবনবাজি রেখে পাকিস্তানী হানাদার বাহিনীকে রুখতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। অথচ আবেদন নিবেদন করেও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে এ শহিদ পরিবার। কিশোর শহিদ এখলাছুর রহমানের পরিবারকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদানের জোরদাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট