1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে যুবক আহত

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

নগরী থেকে সেতু পার হয়ে আসা খালি ট্রাকে দাঁড়িয়ে ছিলেন দৌলত নামের এক যুবক। পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে তিনি ট্রাকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে তিনি মিনি ট্রাকের হেলপার।
৩ এপ্রিল, সোমবার বিকেলে ৪টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ দূর্ঘটনা ঘটেছে।
দৌলত ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর এলাকার মো.মফজল আহমদের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিম জাহান শোভা বলেন, গুরুতর আহত ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ সকাল ৮টার দিকে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট