1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

কাপ্তাই লাম্বার প্রসেসিং থেকে খাদ্য অধিদপ্তর ১০ কোটি টাকার ডানেজ কিনবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৫১ বার পড়া হয়েছে

কাজী মোশাররফ হোনেসন, কাপ্তাই ॥ বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) আওতাধীন কাপ্তাইস্থ লাম্বার প্রসেসিং কমপেক্স (এলপিসি) থেকে খাদ্য অধিদপ্তর ১০ কোটি টাকার ডানেজ (কাঠের পাটাতন) ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এই ডানেজ ক্রয় করার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাখাওয়াত হোসেনসহ ৫ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের একটি টিম সম্প্রতি কাপ্তাইস্থ লাম্বার প্রসেসিং কমপেক্স (এলপিসি) পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ নাসির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক কমিটির সদস্যদের নিয়ে সমগ্র এলপিসি এলাকা ঘুরে দেখেন। কমিটি সরেজমিন কাঠের ডানেজ তৈরি প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। কমিটির সদস্যরা বিএফআইডিসির নিজস্ব বাগানের রাবার কাঠের ট্রিটমেন্ট সিজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। পরিদর্শন কমিটির পরিচালক মোঃ তাজুল ইসলাম বলেন প্রাথমিক পরিদর্শনে রাবার কাঠের তৈরি ডানেজের মান ভালো হবে বলে আমরা মনে করছি। তবে পরবর্তী সিদ্ধান্ত খাদ্য অধিদপ্তরে গিয়ে আলোচনা করে অচিরেই জানানো হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে লাম্বার প্রসেসিং কমপেক্স (এলপিসি) কাপ্তাই ইউনিটের প্রধান তীর্থ জিৎ রায় বলেন, কমিটির সদস্যরা সরেজমিন এলপিসি পরিদর্শন করে আমাদের সক্ষমতা সম্পর্কে অবগত হয়েছেন। ১০ হাজার পিস ডানেজের ক্রয়াদেশ খুব সহসা পাওয়া যাবে বলেও তিনি আশা করছেন। ডানেজ তৈরির যাবতীয় মালামাল আমাদের আছে। ক্রয়াদেশ পেলে ৩ মাসের মধ্যে ১০ হাজার পিস ডানেজ খাদ্য অধিদপ্তরকে সরবরাহ করা সম্ভব হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট