1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

কানের লালগালিচায় এষা, সারা, উর্বশীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৬৯৫ বার পড়া হয়েছে

সৈকতঘেঁষা কান শহরে মঙ্গলবার সন্ধ্যায় (স্থানীয় সময়) বাংলাদেশ সময় রাত এগারোটায় পর্দা উঠেছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তারও দুই ঘণ্টা আগে থেকে শুরু হয় লালগালিচায় উন্মাদনা। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। প্রতি বছর উৎসবে হাজির হন চলচ্চিত্র বিপণনের সঙ্গে যুক্ত ১২ হাজারের বেশি মানুষ। এএফপি জানিয়েছে, প্রযোজক,পরিবেশক,নির্মাতা,অভিনয়শিল্পী,আয়োজক মিলিয়ে এবারের উৎসবে ৩৫ হাজারের বেশি মানুষের সমাবেশ হবে। এ উৎসবের পর্দা নামবে ২৭ মে।এবারের আসরে প্রথমবারের মত কানের লালগালিচা মাতাতে যাচ্ছেন বলিউডের বেশ ক’জন তারকা আনুশকা শর্মা, সানি লিওন, সারা আলি খান, এষা গুপ্তা, মানসী চিল্লার প্রমুখ। এরমধ্যে প্রথম দিনে লালগালিচায় হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন, উর্বশী রাউটেলা, এষা গুপ্তা। রেড কার্পেটে হেঁটে স্বপ্ন পূরণ করতে চলেছেন আনুশকা শর্মা ও সারা আলি খান।এছাড়াও রেড কার্পেটে অভিষেকের তালিকায় রয়েছেন কুমার শানুর মেয়ে শ্যানন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ও অভিনেত্রী ডলি সিং ও ম্রুণাল ঠাকুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট