1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

কানসাট ক্লাবে শহিদুল হক সভাপতি এবং সারওয়ার সম্পাদক পদে নির্বাচিত।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কানসাট ক্লাবের ত্রি-বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) বিকেলে কানসাট ক্লাব এডহক কমিটির আয়োজনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে শহিদুল হক হায়দারী শহীদ মিঞা সভাপতি ও গোলাম সারওয়ার আবেদীকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা একরামুল হকের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম ভুট্টু, ক্রীড়া সম্পাদক পদে কামরুজ্জামান জুয়েল, সহ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ হাবিবুর রাহমান কার্তিক, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান পুতুল, সহ-সাস্কৃতিক সম্পাদব পদে মোঃ অসীম আলি, পাঠাগার সম্পাদক পদে মোঃ আঃ হাকিম, সহ-পাঠাগার সম্পাদক পদে মোঃ রাজিব, সদস্য পদে বেনজির আহম্মেদ, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ বাসির আলি নির্বাচিত হন। কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের সাবেক সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ মিলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মুলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, কানসাট ক্লাব পরিচালনা পর্ষদের এডহক কমিটির সদস্য মনিরুল ইসলাম, জামাল উদ্দিন, সাবেক সভাপতি হেদায়েতুল আলম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট