1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

কাতারে ইসলামী সংস্কৃতিক সন্ধ্যা ও শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এম এ সালাম কাতার প্রতিনিধিঃ কাতার আওকাফ ও ধর্মমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ইসলামী সংস্কৃতিক সন্ধ্যা ও শিশু কিশোরদের জন্য প্রতিযােগিতা আগামী ২০ জুন ২০২৪ বৃহস্পতিবার রাজধানী দোহার ফানার হলে এর আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম, খতিব ও ওয়ায়েজ মাওলানা ইউসুফ নুর, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম এ সালাম ও সদস্য সচিব মুফতি ফজলুর রহমান তহা। ৪ জুন মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিটে রাজধানী দোহার ওল্ড সালাতা চট্টগ্রাম রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলা হয়েছে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবারের ছেলে মেয়েরা ৩ টি গ্রুপে যথাক্রমে ক, খ ও গ গ্রুপে ভাগ হয়ে, হামদ, নাত, দেশাত্মবোধক, নজরুল, ও ইসলামি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। উক্ত ইসলামী সংস্কৃতিক সন্ধ্যা ও শিশু কিশোরদের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। আনুষ্ঠানটি শুরু হবে ২০ জুন বৃহস্পতিবার বিকেল ৪ টায় এবং সমাপ্ত হবে রাত ১০ টায়। আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ নুর বাংলাদেশ কমিউনিটির সবাইকে উক্ত অনুষ্ঠানটিকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট