1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল শুক্কুর কোম্পানী’র ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সুফি নতুন বাড়ি আলহাজ্ব আনু মিয়ার ১ম পুত্র আলহাজ্ব আব্দুল শুক্কুর কোম্পানী গতকাল ৩টা ৪৫ মিনিটের সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালে তাহার বয়স হয়েছিল (৬০) বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ ২৬ জুন (বুধবার) সকাল ১১টার সময় জাহাগিরিয়া মমতাজিয়া দরবার শরীফের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের ইন্তেকালে বিভিন্ন মহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ জানিয়েছেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, ব্যারিস্টার ইমতিয়াজ আহমেদ আসিফ, এম কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল মালেক রানা, এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, এডভোকেট আবু ছালেহ, তৌহিদুল আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, আমিনুল ইসলাম কায়সার, দোহাজারী পৌর মেয়র আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে, আলহাজ্ব আমিন আহমেদ চৌধুরী (রোকন), আলহাজ্ব আব্দুর রহিম, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আলহাজ্ব আহমেদুর রহমান, এস এম সায়েম, আলহাজ্ব খোরশেদ আলম টিটু, আব্দুল আলিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট