1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

কাঁচা না ফুটিয়ে কী ভাবে দুধ খেলে বেশি উপকার?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩৩ বার পড়া হয়েছে

দুধ আমাদের জীবনে খুব গুরুত্বপুর্ণ উপাদান। নানা ধরণের গুনের অধিকারী দুধ। আর সেই দুধ আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তবে অনেকের মনে প্রশ্ন, কী ভাবে দুধ খেলে বেশি উপকার?

স্বাস্থ‍্যের যত্ন নিতে দুধকে টেক্কা দেয় এমন খাবার খুব কমই। দুধ কী ভাবে যত্নে রাখে শরীর, তা অজানা নয় কারও। সদ‍্যোজাত শিশু থেকে বয়স্ক মানুষ, সকলের জ‍ন্য ক‍্যালশিয়াম, ফসফরাস, ভিটটামিন, পটাশিয়াম, ভিটামিন ডি-সমৃদ্ধ দুধ স্বাস্থ‍্যকর একটি খাবার।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হাড় এবং দাঁত মজবুত রাখতে দুধের জুড়ি মেলা ভার। বিপাকক্রিয়া উন্নত করতেও দুধ সাহায‍্য করে।

সকালের জলখাবারে অনেকেই দুধ রাখেন। রাতে ঘুমানোর আগেও দুধের গ্লাসে চুমুক দেন কেউ কেউ। প‍্যাকেটজাত দুধ কিনে খাওয়ার চল বেড়েছে বর্তমানে। প‍্যাকেটের দুধ মানেই তা পাস্তুরাইজ করা। দুধ জীবাণুমুক্ত এবং সংরক্ষণ পদ্ধতির নাম পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় পাস্তরাইজেশন করা হয়।

তবে সবটুকু উপকারিতা পেতে হলে কী ভাবে দুধ খেতে হবে তা জানা খুব জুরুরি-

অনেকে বলেন, পাস্তুরাইজেশন পদ্ধতিতে জীবাণুমুক্ত করে বাজারে আসছে যে দুধ, তা ফোটানোর কোনও দরকার নেই। কাঁচা দুধ খাওয়া কি স‍ত‍্যিই স্বাস্থ‍্যকর?

একেবারেই না। চিকিৎসকরা বলছেন, কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। কাঁচা দুধে নানা রকম জীবাণু বাসা বাঁধে। বাজার থেকে কিনে আনা প‍্যাকেটজাত দুধ সরাসরি খেলে শরীরের নানা ক্ষতি করে। দুধ ফোটালে উচ্চ তাপমাত্রায় সেই সব জীবাণু মারা যায়।

না ফোটানো দুধে ই-কোলাই, সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এই ব‍্যাকটেরিয়া শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়। বিশেষ করে বয়স্ক, শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের সব সময় দুধ ফুটিয়ে খাওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট