1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। স-ন্ত্রাসী, লু-টেরা, গণহ-ত্যাকারী ও খু-নিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে। আজও তারা এ দেশে দাঁড়াতেই পারেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের অ-গ্নিসন্ত্রাস, ভাঙ-চুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ সবাইকে হু-মকি দিচ্ছেন-এতে আমরা বিস্মিত। যারা অন্যায়-অপরাধ করেছে, জাতি তাদের আর কখনও গ্রহণ করবে না। তাদের মা-মলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে। এ সময় তিনি বিভিন্ন মৌলিক ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতসহ আটটি দল পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজ সারাদেশে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা মাঠে অবস্থান করছি। তারা সারাদেশে বাস, গাড়ি ও প্রতিষ্ঠানে হা-মলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।

গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। এরপর জুলাই আদেশের ওপর গণভোট দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা জামায়াতসহ আটটি দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নেবেন।

জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম উত্তর গেট, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ী চৌরাস্তা, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে, মীরপুর ১০ ও ১১, আমিনবাজার, মগবাজার, ভাটারা, রামপুরা, খিলক্ষেত, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা, মালিবাগ, বাংলামটরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় স্বার্থে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান গোলাম পরওয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট