1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ‘৮৯’ ব্যাচের সাংস্কৃতিক সন্ধ্যা

  • প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

জমজমাট  আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন কধুরখীল উচ্চ বিদ্যালয়ের ‘৮৯ ব্যাচের শিক্ষার্থীরা। গত শুক্রবার দিনব্যাপী  বোয়ালখালীর পোপাদিয়া তালতল এলাকায় এস এম ফরিদের খামার বাড়ীতে বড়শি দিয়ে মাছ ধরা, আড্ডা, দুপুরে ভূড়ি ভোজ, রাতে মাছ ও মুরগীর লাইভ বারবিকিউ তৈরি নিয়ে ধুমধাম আয়োজনে কাটে।

সন্ধ্যায় নিজস্ব পরিবেশনায় ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঞ্চালনা করেন লিটন চৌধুরী। ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান..‘ও রে নীল দরিয়া.’ গান গেয়ে মুগ্ধ করেন অতিথি শিল্পী শিক্ষক শহীদুল ইসলাম। একে একে বেশ কয়েকটি গান শোনান এ শিল্পী । শিল্পী রবিন বড়–য়া  গেয়ে উঠেন ‘কত রাত কত দিন দেখি না তোমায় মা’। শিল্পী তুলি আকতারের কণ্ঠে ‘এ মন তোমাকে দিলাম, এ প্রেম তোমাকে দিলাম’ ছাড়াও বেশ কয়েকটি গান গেয়ে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।

এছাড়া শিল্পী সীমান্ত বড়–য়া, প্রভাস চক্রবর্তী, এম.এ মান্নান ও শিশু শিল্পী আহমেদ এবং ফাতেমা গান পরিবেশন করে শ্রোতাদের উৎসাহ প্রদান করেন। এতে যন্ত্রসংগীত তবলায় সহযোগিতা করেন লাল কমল বিশ্বাস ভানু ও রাজীব চৌধুরী মিঠু।

দিনব্যাপী এ আয়োজনে ছিলেন এস.এম ওমর ফারুক, এস.এম ফরিদ, এস.এম ওয়াজেদ, মো.নাছের, আলফাতুল হাকিম লাভলু, রাজু দে, এস.এম শামীম, মোরশেদ আলম, শাহাদাৎ হোসেন, শওকত হোসেন জাহেদ, সেলিম উদ্দীন, আবুল কালাম, দিদারুল আলম, আশুতোষ মজুমদার, টিটো চৌধুরী, সাগর নাথ ও মো. ইব্রাহীম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট