1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

নোয়াখালী সংবাদদাতা:

‘কাউয়া কাদেরের আস্তানা, জালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্বৈরাচারের দোসর ওবায়দুল কাদেরের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা।

 

বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বাড়িতে এ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা, ফজলুল কাদের মিন্টু এবং শাহাদাত হোসেনের বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষুব্ধ ছাত্রজনতা বলেন, গত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর যে হামলা ও নিপিড়ন চলে ছিলো তার মাস্টারমাইন্ড ছিলেন এ ওবায়দুল কাদের। তার নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়েছে, তার নির্দেশে চলেছিলো শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের বেশির ভাগ অপকর্মের মূল হোতা কাদের। সে এখনও পালিয়ে রয়েছে, পালিয়ে থেকেও সে তার দলের নেতাকর্মীদের উস্কিয়ে দিচ্ছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।

ছাত্রজনতা আরও অভিযোগ করেন, গত ৫আগস্টের পর কাদেরের ভাইরা তাদের পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার পর কে বা কারা ইন্দন দিয়ে তার ক্ষতিগ্রস্থ বাড়িটি পুনঃনির্মাণ কাজ চালাচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে বিচারের দাবি করেছেন।

এ সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছে। আমি বর্তমান সরকারকে হুসিয়ার করে বলতে চাই,আপনাদেরকে আমাদের এ ছাত্র জনতাই ক্ষমতার আসনে বসিয়েছে। অতএব ছাত্র সমাজের ইমোশন বুঝতে হবে। ছাত্রজনতা বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতন,জুলাই গণহত্যা দেখেছে। এ গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে। আমরা দেখেছি প্রকাশ্যে গুলি করা হয়েছে, পুলিশ গুলি করেছে এত তথ্য চিত্র থাকার পরও তাদের বিচার করা হচ্ছেনা কেনো? আপনারা যদি বিচার করতে ব্যার্থ হন আমরা অপনাদেরও বিরুদ্ধে দাঁড়াবো।গত ৫ আগস্ট সরকার পতনের দিন ওবায়দুল কাদেরের এ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে এ বাড়িতে কেউ বসবাস করতেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট