1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

নগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

বক্তব্য রাখেন, জেলা যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বিএনপি নেতা আবুল হাসেম, আবু আকতার, জাগের হোসেন, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ ও যুবদল নেতা হায়দার হিরু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক চেয়ারম্যান বলেন, “চট্টগ্রাম ৮ আসনের ধানের শীষের কাণ্ডারি এরশাদ উল্লাহকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। আজ বটবাহিনীর একজনকে প্রশাসন গ্রেপ্তার করেছে। সন্ত্রাসী কারা? কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে তা প্রশাসন জানে। যে দল অন্য মত সহ্য করতে পারে না, তারা গণতন্ত্র আনতে পারে না।”

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট