1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করছে -এম আশরাফুল আলম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নগরীতে এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, কর্মহীন রোজাদারদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ, বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট ধৃতিমান আইচ, সংগঠক মোহাম্মদ হারুন উর রশীদ বাপ্পী প্রমুখ। অনুষ্ঠানে চসিক কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এমএসকে ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করে আসছে। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী বলেন, মানবসেবায় অনন্য অবদান রাখছেন কাউন্সিলর এম আশরাফুল আলম। সেই সাথে তিনি দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও সেহেরীসহ আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারো একারপক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট