1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় ছয় শিশুর স্বাভাবিক জন্মগ্রহণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি।

তিনি বলেন, সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান করা ছাড়া ছয় শিশু জন্ম নেয়। জন্ম নেওয়া নবজাতকের মধ্যে পাঁচটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে বাচ্চা ও বাচ্চার মা সবাই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি আরো বলেন, দিন দিন নরমাল (স্বাভাবিক)  ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ছয় শিশু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  আমরা মাতৃ ও শিশু সেবা উন্নতি করণে বেশ কিছু প্রদক্ষেপ হাতে নিয়েছি। এখানে ২৪ ঘন্টা নরমেল ডেলিভারি চালু আছে। প্রসূতিদের পরীক্ষার জন্য নতুন করে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করেছি। যা সপ্তাহে দু’দিন আল্ট্রাসনোগ্রাফি সেবা দিয়ে যাচ্ছি। বিনামূল্যে ঔষধ প্রদান, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান ডেলিভারিসহ সব ধরনের গাইনোকোলজিক্যাল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া বেসরকারি যেকোনো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সেবার থেকে সরকারি স্বাস্থ্য সেবায় ভালো সেবা দিতে পারব বলে আশা করছি। মায়েদের শিশুদের বোয়ালখালী স্বাস্থ্য সেবায় আরো নতুন পরিবর্তন আসবে।

এ কার্যক্রমে সংযুক্ত ছিলেন প্রসূতি রোগ  বিশেষজ্ঞ ডা. জাকিয়া সহ জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষ,  প্রশিক্ষিত মিডওয়াইফ ও সিনিয়র স্টাফ নার্স।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট