1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে সিমস প্রকল্পের মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

রাজীব নাথ

চট্রগ্রাম মহানগর

ফটিকছড়ি উপজেলায় সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিমস্ প্রকল্প প্রত্যাশীর আয়োজনে উপজেলা পর্যায়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা ১৩-০২-২৪ রোজ মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা পরিষদ এর বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব এ, টি, এম কামরুল ইসলাম। আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, সহ: সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিন উল্যাহ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মনোয়ারা আকতার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম,এইচ, শাহাজাহান চৌধুরী, মাইজভান্ডার পলিটেকনিক এর উপাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমস প্রকল্পের জেলা সমন্বয়কারী মোছাঃ রশিদা খাতুন। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, প্যানেল চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও উদ্দ্যোক্তা, এনজিও প্রতিনিধি এবং উপজেলার ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী সুমন কান্তি নাথ, সার্বিক সহযোগিতায় সৈয়দা জান্নাতুল মাওয়া ও লোকমান হোসেন।
এতে বক্তারা বলেন বিদেশগামী কর্মীদের ভিসা, বি এম ই টি স্মার্ট কার্ড ইত্যাদি বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সহযোগিতা অব্যাহত থাকবে যেন কোন ছেলে মেয়ে যেন বিদেশ গিয়ে বিপদে না পরে‌। মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটি এর কার্যক্রম চলমান থাকবে, মাইগ্রেশন কর্ণার এ তথ্য দেয়ার ক্ষেত্রে স্ব উদ্যোগে তথ্য প্রদান চলমান থাকবে। তাছাড়া ওয়েব পোর্টালে আপডেট তথ্য প্রদান করা হবে। সকলেই প্রত্যাশী সিমস প্রকল্পের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট