1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন চেয়ারম্যান একরার হোসেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:

হাওরাঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদকে জয়ী করার জন্য কুলঞ্জ ইউনিয়নসহ দিরাই শাল্লার সর্বস্তরের জনগণকে আহ্বান জানিয়েছেন দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন একরার।

দিরাই শাল্লার প্রতিটি গ্রামেগঞ্জে রাস্তাঘাটে বাড়ি বাড়ি গিয়ে চেয়ারম্যান একরার হোসেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। হাওরবাসীরা যাতে সারা বছরই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেভাবে পরিকল্পনা করে সড়ক নির্মাণ করার ব্যবস্তা করবো। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অসামান্য উন্নয়ন হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে। দেশে মেট্রোরেল চালু হয়েছে। উন্নত যোগাযোগ হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে। ইতিমধ্যেই দিরাই-শাল্লা মহাসড়কের কাজ শুরু হয়েছে। হাওরাঞ্চলে উন্নত করতে হাওরে অনেক প্রকল্প নেওয়া হবে।

দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বড় বড় ভবন হচ্ছে। বই উৎসব পালন হচ্ছে। স্কুলের ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এসব ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট দেওয়া দরকার।

দিরাই শাল্লা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এখন রাস্তাঘাটের বেহাল দশায় পরিনত।
আমরা এখন এমন এক সময় অতিবাহিত করছি, দিরাই শাল্লার মানুষ গ্রাম থেকে উপজেলা যেতে হলে দুর্ভোগের শেষ নেই, নদী ভরাটের ফলে নৌকা চলাচল বন্ধ, কাচা রাস্তা বৃষ্টির কারনে কাদা, মোটরসাইকেল, ট্রলি চলাচল বন্ধ। দেশে উন্নয়নের সোয়া লেগেছে, কিন্তু দুঃখের বিষয়, আমরা দিরাই শাল্লাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। এবার আমাদের দিরাই শাল্লাবাসীর উন্নয়নের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দিরাই শাল্লা নৌকার মনোনয়ন দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ মহোদয়কে।

দলমত নির্বিশেষে দিরাই শাল্লা উন্নয়নের কথা চিন্তা করে আগামী সাত তারিখ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ মহোদয়কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জনাব একরার হোসেন একরার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট