1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা তেলখোলাতে এক চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়া জেলা তেলাখোলা নামক গহিন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক ৩০ বছর বয়সী চাকমা নারীকে ধর্ষণের চেষ্টা করেন। তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা বলেন, ধর্ষণের চেষ্টাকারী রোহিঙ্গা যুবক ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

ভুক্তভোগী চাকমা নারীর পারিবারিক সুত্রে জানা গেছে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ‘তেলখোলা চাকমা পাড়ায়’ সকালে কলাবাগানে কাজ করতে যাওয়ার পথিমধ্যে আগে থেকে ওঁৎপেতে থাকা রোহিঙ্গা যুবক ছৈয়দুল ইসলাম তাকে আটকায়। হাত দিয়ে তার (ভুক্তভোগীর) মুখ চেপে ধরে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে।

নারীটি যুবকের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার শুরু করেন এবং চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। সেইসাথে ধর্ষণের চেষ্টাকারী রোহিঙ্গা ছৈয়দুল ইসলামকেও তারা হাতেনাতে আটক করতে সক্ষম হন। গ্রামবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, তেলাখোলা পাহাড়ি এলাকায় এক চাকমা নারীকে ধর্ষণের চেষ্টায় রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট