1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

ঈদ-উল-আযহা উপলক্ষে ৬ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৬২১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ছয় দিন সব ধরনের আমদানী-রফতানী এবং সিএন্ডএফ এজেন্ট এর কার্যক্রম বন্ধ থাকবে । সোনামসজিদ সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৭ জুন মঙ্গলবার থেকে ২ জুলাই রবিবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন সব ধরণের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।

বন্ধের বিষয়টি ভারতীয় কাষ্টমস, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট, বাংলাদেশ কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়ছে। চিঠির প্রেক্ষিতে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং আগামী ৩ জুলাই সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানী-রপ্তানী কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।
সোনামসজিদ স্থলশুল্ক ষ্টেশনের দেওয়া তথ্য অনুযায়ী পবিত্র ঈদ-উল-আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ রয়েছে তবে এই ছুটির সময়ে ইমিগ্রেশন দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট