1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ২ গ্রামবাসীর সংঘর্ষ: দোকানপাট ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ায় একাওর সম্মুখযুদ্ধে পাক-বাহিনী পরাজয় দিবস উপলক্ষে গেরিলা বাহিনীর বিজয় উৎসব পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভা: হিংসা বিদ্বেষ দূর হোক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক সোনাইমুড়ীতে সরকারি কাজে বাধা, ২ জনের কারাদন্ড সন্ত্রাস-চাঁদাবাজির সাথে কোনো আপোষ হবে না -এরশাদ উল্লাহ পটিয়ায় মসজিদের ছাদ ও মিম্বর  ভাঙচুর, উক্তেজনা সংঘর্ষের আশংকা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত চন্দনাইশে বেগম রোকেয়া দিবস উদযাপন চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানী আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত নন বলে দাবি করেছেন ইসলামী ফ্রন্টের নেতৃত্ববৃন্দরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বক্তব্যে তিনি বলেন, মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানী কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক। পাশাপাশি তিনি পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর জানে আলম সওদাগর জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সহ-সভাপতি।

কিন্তু পরিতাপের বিষয়, আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত না থাকার সত্ত্বেও নিরাপরাধ এ আলেমেদ্বীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার ব্যবসা প্রতিষ্টানে না থাকা শর্তেও ডেকে এনে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ পরিকল্পিত ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে সম্মেলনে বলা হয়, আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এতে উপস্থিত ছিলেন দলের পৌরসভার সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এম জসিম উদ্দিন, উপজেলা যুবসেনার সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম, পৌরসভার সভাপতি মাওলানা ফোরকান কাদেরী, মো. সেকান্দর কাদেরী, মো.আরিফুল ইসলাম ইমন, মো.আবদুর রশিদ, এস এম দেলওয়ার হোসেন আনিছ, আবদুল হামিদ, রিমন শরীফ, মো. রানা, মো.রিফাত হোসেন, মো.সাগর, মো.সায়েম, মো.আসিফ।

প্রসঙ্গত গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-ককটেল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট