1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

ইজতেমায় দাওয়াত দেওয়ার কথা বলায় মসজিদের ভিতর ইউপি সদস্যকে অপমান

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীর মাঠের হাট নামক স্থানে জেলা ইজতেমায় দাওয়াত ও স্বেচ্ছাসেবী হিসাবে কাজের কথা বলায় শুক্রবার ১০ নভেম্বর ৫নং মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে জামে মসজিদ এ জুম্মার নামাজ এর পর পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য আবুল কালাম আজাদকে একই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে জামায়াত নেতা আবুশাহীন কর্তৃক মসজিদের ভিতর ধস্তাধস্তি এবং বাইরে এসে অকথ্য ভাষায় গালমন্দের অভিযোগ আনেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে শাহীনের কর্মকাণ্ড নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মারমুখী উত্তেজনায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন শান্তিপ্রিয় মুসল্লী সহ এলাকাবাসী।

আর এসব কাজে বাধা প্রদান করলে মেম্বারের বড় ভাই এনামুল হককেও আবু শাহীন এর চাচাতো ভাই মজনু মাষ্টার ভয়ভীতি ও নানা ধরনের হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ।

তবে অভিযুক্তদের দেখা না পাওয়ায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে এ প্রতিবেদককে জানান।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট