1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

আর রহমান তাহফিজুল কুরআন একাডেমির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

দ্বীনি ও নুরানী শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বোয়ালখালী কানুনগোপাড়া তাজপার্ক কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় আর রহমান তাহফিজুল কুরআন একাডেমির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকালে দ্বীনি এ মাদ্রাসার উদ্বোধন করেন কাজী মাওলানা মোহাম্মদ শাহী এমরান কাদেরী।

উদ্বোধন উপলক্ষে আর রহমান তাহফিজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আমুচিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান আলকাদেরীর সভাপতিত্বে খতমে কোরআন, মিলাদ কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মাবুদিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মোহাম্মদ আবদুল করিম আল-কাদেরী, এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, মাওলানা কাজী মিজানুল কাদের, মাওলানা আহমদুল হক, মাওলানা মনজুর হোসাইন কাদেরী, মাওলানা মনছুর আলম, মাওলানা আবদুল জলীল, হাফেজ মোহাম্মদ সানাউল্লাহ তাকির।

নূরানী কিন্ডার গার্টেন ও হিফজুল কোরআন বিভাগ পদ্ধতিতে হেফজখানায় নামাজের স্থান, মানসম্মত অযুখানা, হেফজখানার আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা, হিফজ, নাজেরা, কায়দা, ডে-কেয়ার, আধুনিক অফিসকক্ষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থাসহ সকল আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট